টরন্টোতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’ অনুষ্ঠিত

লায়লা নুসরাত, কানাডা

বিশ্ববরেণ্য বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’ শিরোনামে একটি জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টরন্টোর নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে। আয়োজক ছিল ‘রবিচর্চা’ (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা)।

এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রবিচর্চা-র প্রধান উদ্যোক্তা ডা. সঞ্জীব মুখার্জী।

আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত পরিবেশন করেন শাহজাহান কামাল, ড. মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া, মিতুল দত্ত এবং অনিন্দ্য ব্যানার্জী। এছাড়া কবির কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী শেখর ই গোমেজ এবং মুনিমা শারমিন। একক নৃত্য পরিবেশন করেন দেবলীনা বসাক।

দলীয় সঙ্গীত পরিবেশন করেন সুরাঞ্জলির কিশোরবয়সী শিল্পীরা এবং দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও তার দল। অনুষ্ঠানের সঙ্গীত বিভাগে কিবোর্ডে ছিলেন রূপতনু শর্মা, বাঁশিতে ছিলেন সপ্তক ভদ্র এবং তবলায় ছিলেন চিন্ময় কর।

উপস্থিত সকল অংশগ্রহণকারীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও মর্যাদাবান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights