টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড

চেন্নাই থেকে

মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন একাদশে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন তিনি। সাবেক অধিনায়কের অন্তর্ভুক্তিতে সাজঘরে বসে থাকতে হচ্ছে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।

সাকিব বাহিনী আফগানিস্তানকে হারালেও হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড হারিয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছেন লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights