টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ভার্সন
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। সোমবার চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরিজ হারের লজ্জা এড়াতে হলে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের।

তবে সিরিজ হার এড়ানোর লক্ষ্যের ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী) সকাল ১০টায় শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট।

আজ টেস্টে অভিষেক হচ্ছে তানজিম সাকিবের। সকালেই তানজিমের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম। তবে সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক।

বাংলাদেশ একাদশ : এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights