টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
অনলাইন ডেস্ক
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ সমতায় ফেরার মিশনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।
এর আগে, চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেট হারিয়েছে অজিরা। আগে ব্যাট করে ১৩১ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
আজকের ম্যাচে প্রথম ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আবদুল গাফফার সাকলাইন, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
