টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রথম ওয়ানডেতে ছিল বৃষ্টির বাধা। ম্যাচের দৈর্ঘ কমে আসায় ‘ভেস্তে যায়’ বাংলাদেশের সব পরিকল্পনা। এবার দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সফরকারীদের।

নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বুধবার ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।

রিশাদ জায়গা পেয়েছেন মূলত আফিফ হোসেনের জায়গায়। আগের ম্যাচে একজন বোলার কম নিয়ে খেলেছিল বাংলাদেশ, তাতে ভুগতেও হয়েছে। এবার ওই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে বাংলাদেশ। এছাড়া মোস্তাফিজের জায়গাটি নিয়েছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, এডাম মিলনে, আদিত্যে আশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ওরোরকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights