টাইগারদের তীব্র সমালোচনায় শেবাগ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৪২ ওভারের মধ্যেই মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত। টাইগারদের এমন পারফরম্যান্সে তাদের একেবারে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

ক্রিকবাজে ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগ বলেন, তিনি বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেছে, কিন্তু তাতে কোনো লাভ তো হয়নি। তবে এটা হয়েছে, যে প্রথম ১০ ওভারে ভারতীয় দল যে ৮০ থেকে ৯০ তুলছিল, সেটা কিছুটা কম হয়েছে। তবে স্পিনার নিয়ে আসা হয়েছিল উইকেটের জন্য, সেটা পাওয়ার প্লেতে মেলেনি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। বল থেমে থেমে আসেনি, ব্যাটে আসছিল। আর এটা তো বাংলাদেশই, আমরা কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’

গতকাল বাংলাদেশ শুরুটা করেছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৯৩ রান। তবে ইনিংসের ১৫ থেকে ৪৫তম ওভারের মধ্যে মাত্র ১২০ রান করেছে বাংলাদেশ দল, হারিয়েছে ৬টি উইকেট।
শেবাগের ধারণাই ছিল বাংলাদেশ এমন রানই করবে, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান করবে, সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights