টাইব্রেকারে হার, আর্চারিতে মিশ্র বিভাগে বাংলাদেশের বিদায়

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) মিশ্র বিভাগে হতাশা নিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে কম্পাউন্ড ও রিকার্ভ দুই বিভাগেই সেমিফাইনালে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ১/৮ ফাইনালে মো. রাকিব মিয়া ও সোনালী রায় জুটি ০-৬ সেটে কাজাখস্তানের কাছে হেরে বিদায় নেয়।

অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা. কুলসুম আক্তার মনির ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে উভয় দলই ১৫৪-১৫৪ স্কোরে সমতায় থাকে। পরে টাইব্রেকে প্রত্যেক দল একটি করে তির ছোড়ে। এতে বাংলাদেশ ১৮ এবং সিঙ্গাপুর ২০ স্কোর করলে ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিঙ্গাপুর সেমিফাইনালে জায়গা করে নেয়।

উল্লেখ্য, গত আসরে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। তবে এবারের আসরে এখন পর্যন্ত কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তবে আশা জাগাচ্ছে কম্পাউন্ড পুরুষ দল। আগামীকাল শুক্রবার সকালে ভিয়েতনামের বিপক্ষে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights