টাকার লেনদেন নিয়ে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজের মাকে হত্যা মামলার আসামি ছেলেকে স্ত্রীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নিহত রেহেনা বেগমের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, গত বছরের জুনে বৈলছড়ী ইউনিয়নের পূর্ব অভ্যারখিল এলাকায় মোজাফফর আহমদের স্ত্রী রেহেনা বেগমকে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তারই ছেলে মো. কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তার। বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫-এর সহযোগিতায় চকরিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights