টাকা ছিনতাইয়ের সময় যুবদল নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় হামিদুর রহমান নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।

আটক হামিদুর রহমান উপজেলার রয়েড়া গ্রামের মো. হারুনের ছেলে এবং উমেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুর রহমান টিপু বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে আমি বের হয়ে আসি। এরপর ওই ব্যক্তি আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খাঁনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিত কুমার বর্মণ বলেন, ‘হামিদুর রহমান নামের এক ব্যক্তিকে আটকের কথা শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights