টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা হিমু গ্রেফতার

অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সদস্য তারেক শামস খান হিমুকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে ঢাকা শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতিক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়।

তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। আমেরিকা থেকে গতকাল সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে নাগরপুর থানায় সংবাদ দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights