টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়ছে এডিস মশা। একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় পাঁচ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ১জন রয়েছেন।
তিনি আরো জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২০৫ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights