টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্য সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।

দুর্যোগ প্রস্তুতি দিবসে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবু বকর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, নির্বাচন কর্মকর্তা আরশেদ আলীসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights