টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইন পাহারত অবস্থায় রূপচান নামের এক আনসার সদস্য নিহত হয়েছে। নিহত রূপচান (৫০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে।

আজ সকাল সাড়ে আটটার দিকে কালিহাতীর চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১১ টার দিকে তার মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

তার সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন রূপচান। ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় বাড়িতে খবর নিলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা ১১টায় স্থানীয়রা আনসার সদস্যর মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আলী আকবর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights