টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হয়ে। এসময় তিনি মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান বলেন, বাস আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights