টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচি
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। এদেশে সুষ্ঠু বিচার সম্ভব না। তিনি শনিবার দুপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত শহরের রেজিষ্টিপাড়া সিলমি পার্টি সেন্টারের নিচে এ অবস্থান কর্মসূচিতে শতশত নেতাকর্মী অংশগ্রহন করে।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
