টাঙ্গাইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে টাঙ্গাইলের ব্যাপারীপাড়া এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা বাসে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দিয়েছে। বিএনপির নেতা বাবু গায়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের উপর পুলিশ বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই।
এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সদর উপজেলা বিএনপির আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ছাত্রদলের সভাপতি দূর্জয় হুর শুভ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights