টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত ১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আলমগীর ফকিরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী বাড়ি থেকে বের হন। পথে একটি নির্জন এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন। মামলাটি ২ আগস্ট দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর প্রধান আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights