টাঙ্গাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ছাত্র-ছাত্রীরা। বুধবার সকালে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে ক্লাস বর্জন করে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন তারা। ইন্টার্নশিপ বহাল অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবি তোলেন তারা।

এ সময় টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৈকত জাহান আকাশ, নাজমুল ইসলাম, শাহরিয়া জয়, সাখাওয়াত হক, সুমাইয়া জাহান, মেহেরীন সামান্তা, আমিনুল ইসলাম বিপ্লবসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights