টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি শুভ, তারেক সাধারণ সম্পাদক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির নির্বাচনে খান আহমেদ শুভ এমপিকে সভাপতি ও খন্দকার তারিকুল ইসলাম তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত কর্মকর্তারা হলেন ঊর্ধতন সহ-সভাপতি লায়ন এম শিবলী সাদিক, সহ-সভাপতি সাইফুজ্জামান সোহেল, স্বপন ঘোষ, মো. আশরাফ হোসেন ও মো. বাদল মিয়া। পরিচালকবৃন্দ হচ্ছেন এসএম সিরাজুল হক আলমগীর, আমিরুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম খান খোকন, দুলাল সাহা, মো. আব্দুর রৌফ, মো. নাসির উদ্দিন, সৈয়দ ফয়সাল করিম শামীম, রেজাউর রহমান চঞ্চল, সুজয় দেব, আহমদ সুমন মজিদ, মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু, মো. ফরহাদ আলী, মো. ফয়জুল ইসলাম, সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ, মো. সালাউদ্দিন হায়দার, পলাশ চন্দ্র বসাক, মির্জা খালেদ হোসেন পিন্টু, একেএম শাহনেওয়াজ শিপু, শেখ ফরিদ, শংকর সরকার, আজিম উদ্দিন রবিন, প্রহল্লাদ কুমার ঘোষ ও মো. সরোয়ার হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights