টানা ছুটিতে চলছে ‘বিশেষ ট্রেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চারদিন বন্ধে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’। একইসঙ্গে চট্টগ্রাম-ঢাকা রুটেও বিশেষ ট্রেন চলবে।

মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

এছাড়া, ট্যুরিস্ট স্পেশাল ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছে রাত সাড়ে ১০টায়। আগামী ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে। প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে আজ থেকে স্পেশাল ট্রেন যাত্রা করেছে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights