টানা বৃষ্টির মধ্যেও বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

দেশজুড়ে টানা বৃষ্টির মধ্যেও বাড়তে পারে দিনের ও রাতের তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি মাত্রায়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৮৮ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights