টানা ৯ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ উপজেলায় টানা নয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এর আগের দিন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

অন্যদিকে, এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights