টানেলের টোল প্লাজায় দুর্ঘটনা, রেলিং ক্ষতিগ্রস্ত

সদ্য উদ্বোধন হওয়া চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজা একটি প্রাডো গাড়ির ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সড়কের রেলিং ও প্রাডো গাড়িটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। টানেল চালু হওয়ার পর এটিই প্রথম কোনো দুর্ঘটনা।

বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন জানান, গতকাল রাতে একটি দ্রুত গতিতে আসা প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ২১-৬২০০) টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয়। এতে সড়কের রেলিং সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িটি জব্দ করা হয়। আজ (সোমবার) সকালে নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা রেলিং মেরামত করেন এবং সড়ক পরিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights