টার্ম ফাইনাল পরীক্ষায় অংশ নিতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলমান ইস্যুতে পরীক্ষা বর্জনকারী শিক্ষার্থীরা অবশেষে টার্ম ফাইনাল পরীক্ষায় অংশ নিতে রাজি হয়েছে।

মঙ্গলবার উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদারের আহ্বানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের শ্রেণি প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক সভায় এ এমন সিদ্ধান্ত হয়। মে মাসের মাঝামাঝি থেকে পরীক্ষাগুলোর তারিখ পুনরায় নির্ধারিত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার তারিখগুলো পুনঃনির্ধারিত হচ্ছে। আমরা খুব দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করব। মে মাসের মাঝামাঝি হতে পারে। শিগগিরই রেজ্যুলেশন হবে।
একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে একমত হয়েছে। তবে ছাত্ররাজনীতির বিপক্ষে আমাদের অবস্থান অনড় থাকবে। পরীক্ষা সম্ভাব্য ১১ মে থেকে শুরু হতে পারে।এছাড়া হাইকোর্টে শিক্ষার্থীদের দাবির পক্ষে আপিল করতে কার্যক্রম চলমান থাকবে।

গত ২৮ মার্চ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। এরপর থেকে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কোনো টার্ম ফাইনাল পরীক্ষায় অংশ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights