‘টিউলিপ সিদ্দিক দুদকের কাছে পলাতক আসামি’

অনলাইন ডেস্ক

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তিনটি মামলায় অভিযুক্ত জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেছেন, টিউলিপ সিদ্দিক দুদকের কাছে পলাতক আসামি। তার দুর্নীতির বিষয়ে আইনিভাবে এগোচ্ছে দুদক।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসংগতি পাওয়া গেছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করেছে দুদক। টিউলিপের বিরুদ্ধে একটি হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের তথ্যে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের এক হাজার ২৫ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এটা ফেরত আনার চেষ্টা চলছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক বলেও জানান ড. মো. আবদুল মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights