টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, সম্প্রতি রেলে অনেক ঘটনা ঘটেছে। টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসীদের দেওয়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার রেল ভবনের সভা কক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি চক্র টিকিট কালোবাজারি সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সকলে মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে।
মন্ত্রী বলেন, রেলের ডিপো, সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে, এই চুরির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছি। তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights