টিম খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিম খোরশেদের উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশার ডিজাইন পরিবর্তন করে তৈরি করা হয়েছে এই অ্যাম্বুলেন্সটি। এতে ফ্যানসহ ভেতরে রোগীর বিছানাসহ একটি অ্যাম্বুলেন্সের ভেতরে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা রয়েছে।

শুক্রবার (৫ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর কল্যাণে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ সময় জিয়াউদ্দিন হায়দার বলেন, আজকে নারায়ণগঞ্জে টিম খোরশেদ এই কাজটিই গড়ে তুলেছে। তারা একটি অ্যাম্বুলেন্স তৈরি করেছে। যা একটি লো কষ্ট প্রজেক্ট রোল মডেল হিসেবে সরকারের পরিকল্পনায় কাজ করবে। টিম খোরশেদ যে কাজগুলি করছে এগুলো সত্যিই আনপ্যারালাল। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় পৃথিবীর অনেক দেশেই এই কাজগুলো হয়ে থাকে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, টিম খোরশেদের ছোট ছোট কাজগুলোকে দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো হবে। আমরা জনগণের কাছে পৌঁছে স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, শিক্ষা সেবা, ফ্যামিলি কার্ড ও পরিবেশের কথা বলবো। এগুলোই হোক আমাদের আগামী দিনের রাজনীতির মৌলিক কেন্দ্রবিন্দু।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শহরে বেসরকারিভাবে প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স থাকলেও বন্দর, সিদ্ধিরগঞ্জ বা ফতুল্লার মতো অঞ্চলের মানুষ এই সেবা থেকে বঞ্চিত। অনেকে টাকার অভাবে অ্যাম্বুলেন্স নিতে পারেন না বলেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে এবং আগামী দুই-এক মাসের মধ্যে ওই তিন অঞ্চলেও তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার বারের নির্বাচত কাউন্সিলর ছিলেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বিগত সময়ে করোনাভাইরাসের ভয়াবহতা বাড়তে শুরু করলে দাফন, সৎকার থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে আসে টিম খোরশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights