টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। পরে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ হয়ে সকাল ১০টা ৫‌ মি‌নি‌টে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু ভবনে অবস্থান নিয়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights