টেকনাফে অভিভাবকদের নিয়ে মাদক বিরোধী সভা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিভাবকদের নিয়ে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের হলরুমে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ, আওয়ামী লীগ নেতা জহির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী গফুর সওদাগর, সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ বিশেষ জোনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা।

বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোসলেহ উদ্দিন চৌধুরী, স্থানীয় নাগরিক আব্দুল করিম ও রহমত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights