টেকনাফে আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার নাফনদীতে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হন।

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে বুধবার বিকাল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে বলেন, মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা কয়েকটি উপদলে নাফনদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফনদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৬টি ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহলদল। পরে প্যাকেটের ভিতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। চোরাকারবারিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ সনয় রামু সেক্টর কমান্ডার কর্ণেল মো. মেহেদী হোসাইন কবীর ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights