টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও (টমটম) জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবনিয়া পাড়া এলাকার মো: ইউনুছের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল( পিপিএম সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights