টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত চোরাকারবারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার হাজী কুলা মিয়া মিয়ার ছেলে মোঃ ইউনুস (৩০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান,আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights