টেকনাফে ইয়াবাসহ আটক ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারি হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়া (বাদশার বাড়ী) এর মো. আমির হোসেন বাদশার ছেলে মো. কায়ছার (১৪)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
