টেকনাফে ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সরকারি কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুধাপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. জুবায়ের (৩৪) ও একই ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার মো. কেফায়েতুল্লাহ (২৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতি.পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত টেকনাফ কলেজ রোডস্থ টেকনাফ সরকারি ডিগ্রী কলেজের সামনে টেকনাফ থেকে কুলাল পাড়া গামী পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত ইজিবাইকে করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি ইজিবাইক গাড়ি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটকসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও ইজিবাইক তল্লাশী করে সর্বমোট ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights