টেকনাফে ইয়াবাসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের আমতলী এবং গোদারবিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় চার মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদারবিল (ছিদ্দিকের বাড়ি) এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ(২৬)। উখিয়া কুতুপালং রোহিঙ্গা ১০ নম্বর ক্যাম্পের, ব্লক-এইচ/৩১ এর বাসিন্দা মৃত ফজল আহাম্মদের ছেলে রোহিঙ্গা
মো. শাকের(৩০), একই ক্যাম্পের একই ব্লকের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে মো. সৈয়দ নুর(২৭) ও মো. অলি হোসেনের ছেলে মো. ইউনুছ(৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights