: টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:x

কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত রোহিঙ্গা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী ও আব্দুর ছবির মেয়ে নাছিমা খাতুন (৪০)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights