টেকনাফে ডগ স্কোয়াড অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক মোহাম্মদ খান (১৮) উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২৯ জি এর মোহাম্মদ হামিদের পুত্র।

সূত্র জানায়, রবিবার দুপুর ২টার দিকে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। বিজিবি কে-৯ ইউনিটের সদস্য এবং বিজিডি-১০৮৯ সিপাহী ডগ মেঘলা যথারীতি তল্লাশি করে সিএনজির পিছনে থাকা একজন যাত্রীর শরীরে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা ওই যাত্রীকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেটে লুকিয়ে রাখা অবস্থায় ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights