টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহমেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির আহমেদ টেকনাফ বড়ইতলির মৃত হাজি হাবিবুর রহমানের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন,বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদে খবর আসে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহমেদ নামে এক ব্যক্তি বরইতলিতে অবস্থান করছেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওসি আরও বলেন,আসামি সাব্বির আহমেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights