টেকনাফে র‌্যাবের অভিযানে এক আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী হোয়াইক্যং ইউনিয়নিয়নের খারিংগাঘোনা এলাকার জয়নাল আবেদীন প্রকাশ বার্মাইয়া বৈদ্যের ছেলে জহুর আলমকে (৩৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights