টেকনাফে র‌্যাবের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত রেজাউল ইসলাম(২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার মৃত জাফর ইসলামের ছেলে।

র‌্যাব-১৫, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়া এলাকার মৃত জাফর ইসলামের বাড়ির সামনে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়ন কুতুবদিয়া পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত জাফর ইসলামের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই উক্ত স্থানে অবস্থানরত কতিপয় ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আটককৃত ব্যক্তির সাথে থাকা আরেক মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল জানায়, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তি তার অন্যতম সহযোগী এবং তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights