টেকনাফে শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নের আওতাধীন ৪ হাজার জন শীতার্ত নিবন্ধিত হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়ার সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর বিসিকের সভাপতিত্বে বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিশু কর্মকর্তা আল শাহরিয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি শুভাশীষ চাকমা, উজ্জল প্যাট্রিক কোরাইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights