টেকনাফে শ্লীলতাহানির চেষ্টা, বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত ২
টেকনাফ প্রতিনিধি
টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া,বৈদ্যেরঘোনা এলাকায় টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইভিটিজিং ও শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক নারীসহ ২ জন আহত হয়েছে। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে প্রতিবেশিরা চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শাকের আলম বাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া, বৈদ্যেরঘোনা এলাকায় টিউবওয়েল থেকে নাছিমা আক্তার নিত্যদিনের মতো পানি নিতে গেলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় নাছিমা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সন্ত্রাসী মাদক ও মানব পাচারকারী রশিদ (৩০), হোছাইন (২২), ইয়াছিনের স্ত্রী রাবিনা (১৯), ইয়াছিন (২৫), সাইফুলসহ অজ্ঞাতনামা বহিরাগত আরো ২/৩ জন দলবদ্ধভাবে ধারালো কিরিচ, লোহার রড, হাতুড়ি ও কাঠের বাটাম হাতে নিয়ে অতর্কিতভাব আমি ও আমার কন্যা নাছিমা আক্তার এর বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে বিপুল পরিমাণ ক্ষতিসাধন করে।
এ ঘটনার পর পর খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের এএসআই নাসির উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তাধীন রয়েছে।
