টেক্সাসে কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান বাংলাদেশি নিহাল রহিম
যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাউথ টেক্সাসের একটি কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান নিহাল রহিম। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনের ফলাফল ১০ মার্চ জানা গেছে।
ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত মনোনয়নের লড়াইয়ে জয়ী হওয়াকে মূল নির্বাচনে জয়ের সমতুল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, সংশ্লিষ্ট এলাকায় তালিকাভুক্ত ভোটারের বড় অংশই ডেমোক্র্যাট সমর্থক।
চট্টগ্রাম অঞ্চলের সন্তান নিহাল রহিম ২০২১ সাল থেকে ওই কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রের রাজ্য সিনেট ও কংগ্রেস নির্বাচনে এই কাউন্টির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থানও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যক্তিগত জীবনে সদালাপী হিসেবে পরিচিত নিহাল রহিম আবাসন ব্যবসার সঙ্গে জড়িত।
