টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ১৬০— পরিদর্শনে ট্রাম্প

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এছাড়া, এখনো ১৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বন্যায় হতাহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছেন তারা।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

বন্যায় টেক্সাসের কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, কের কাউন্টিতে ১০৩ জনের মৃত্যুর খবর জানায় কের কাউন্টি জয়েন্ট ইনফরমেশন সেন্টারের কর্মকর্তারা। নিহতদের মধ্যে মধ্যে ৬৭ জন প্রাপ্তবয়স্ক ও ৩৬ শিশু।

এদিকে, বন্যায় এখনও কমপক্ষে ১৬০ জন নিখোঁজ রয়েছেন। স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী দল গুয়াদালুপে নদীর ৩০ মাইল দীর্ঘ এলাকায় ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের কেরভিল এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। বন্যায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তারা।

এছাড়া, কর্মকর্তাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলের কার্যক্রমের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের বিষয়ে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রায় ছয়মাসের মধ্যে টেক্সাসের এই বন্যাই সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ।

গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস অঞ্চলের বহু ঘরবাড়ি, সামার ক্যাম্পের শিশুরাসহ যানবাহন এবং আরো বহু মানুষ ভেসে যায়। এখনো ধ্বংসস্তূপে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights