টেনিস কোর্টে অঘটনের জন্ম দিলেন ইউলিয়া

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী এলেনা রিবাকিনা দ্বিতীয়টিতে বড় অঘটনের শিকার হয়েছেন। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন ৫৫ নম্বর ইউলিয়া স্তারোদুবতসেভা।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে রিবাকিনা শুরুর সেট জিতলেও, তার পারফরম্যান্সে চেনা ধার ছিল না। সেই সুযোগে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৪) গেমে স্মরণীয় জয় পান ইউক্রেইনের স্তারোদুবতসেভা।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কাজাখস্তান তারকা রিবাকিনা ২০২০ এর পর প্রথমবার প্যারিস মেজরে তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন। আর ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর, যেকোনো গ্র্যান্ড স্ল্যামে এটাই তার সবচেয়ে আগেভাগে বিদায়।

এককে মোট দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রিবাকিনা ছিটকে পড়ায়, চলতি ফরাসি ওপেনে যেমনই করুন না কেন, শীর্ষস্থান ধরে রাখবেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights