টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন

অনলাইন ডেস্ক

টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকসেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে ঢাকার বাসাবো এলাকায় নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে উক্ত কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস্ অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এ কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে বাসাবো ও আশপাশের এলাকার টেলিটক গ্রাহকরা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন গ্রাহকসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে টেলিটকের গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী কাস্টমার কেয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights