ট্টগ্রামে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার একটি এলাকা থেকে ওয়ান শুটার রাইফেলসহ মিজান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে গ্রেফতার করা হয়। মিজান চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মো. মিজানের কাছে অস্ত্র থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগ নেতা মো. মিজানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়।

জানা গেছে, মিজানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তাকে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights