ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শেরপুরে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম এলেজা বেওয়া (৬০)। বৃহস্পতিবা দুপুরের দিকে উপজেলার রনবীরবালা নামক স্থানে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত এলেজা বেওয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আলতাব আলীর স্ত্রী।

জানা যায় রণবীরবালার গ্রামের স্বজনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে শুভগাছা থেকে শেরপুরগামী মাটি বহনকারী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে যায়।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। সেই সঙ্গে পলাতক চালক-হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights