ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।

শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights