ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোভ্যান যাত্রী মোরশেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাওয়াখানা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে মোরশেদা বেগম বাড়ি থেকে অটোভ্যানযোগে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মোরশেদা বেগম ছিঁটকে পড়ে ঘটনা স্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights